সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ
143 জন পড়েছেন
পারিবারিক আর্থিক সংকটের কারণে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন এক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ। ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে ওই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের ব্যবস্থা করেন তিনি।
সম্প্রতি আর্থিক অসচ্ছলতার কারণে পরীক্ষার ফরম পূরণ ও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে পারছিলেন না ওই শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ছাত্রদল নেতা নাহিদ। তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের বিষয়টিও তদারকি করেন। তার সহযোগিতায় শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ বিষয়ে সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ বলেন, ‘অর্থাভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ না হয়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই, ক্যাম্পাসে এমন একটি পরিবেশ গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের পাশে দাঁড়াবে।’
সহায়তা পাওয়া শিক্ষার্থী জানান, আর্থিক সংকটের কারণে তিনি পরীক্ষার ফরম পূরণ করতে পারছিলেন না। এ বিষয়ে সৈয়দ জোবায়েদ হাসান নাহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনলাইন ফি পরিশোধসহ ফরম পূরণের পুরো প্রক্রিয়ায় তিনি পাশে ছিলেন।
উল্লেখ্য, সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে আসেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীকেই পড়াশোনা চালিয়ে যেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এমন বাস্তবতায় অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চাকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।