91 জন পড়েছেন
বগুড়ায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়া মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, সহ-সভাপতি মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক রঞ্জু প্রামাণিক, প্রকাশনা সম্পাদক মো. শাহিন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক মো. আবু জাকির হোসেন মিঠু, মো. সিরাজুল ইসলাম, মো. শরীফ, মোহাম্মদ চান মিয়া, মাসুদ প্রামাণিক, মো. আওয়াল হোসেন ও মো. সজল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সেজান, মৎস্যজীবী দলের নেতাকর্মী, ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মোহাম্মদ পারভেজ, মো. মশিউর রহমান, মো. হিরা, ইকবাল হোসেন রাঙ্গা, মাসুদ রানা, মো. শাকিল ও মোহাম্মদ জিমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। একই সঙ্গে পূজা উদ্যাপনে সহযোগিতার অংশ হিসেবে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব।
ধর্ম যার যার, উৎসব সবার—এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।