123 জন পড়েছেন
বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলায় ২১নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
বগুড়া প্রতিনিধিঃ
তারুণ্যকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ায় হয়েছে 'শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬'। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বগুড়া শহর শাখার উদ্যোগে ২৪ আগস্ট (শনিবার) বিকেল ৪টা ২০ মিনিটে আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধন ছিলেন বগুড়া মহানগর বিএনপির বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া, জয়পুরহাট আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, দেওয়ান সজল,
সাবেক ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও স্পন্সর শরিফুল ইসলাম শরিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, সহ সভাপতি মাহফুজ, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল আহমেদ, বাজুস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন। সঞ্চালনায় ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন রুবেল এবং সদস্য সচিব সম্রাট হোসেন, পরিচালনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম তুষার, সহিদ, সাগর, মনির প্রমূখ।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণদের মাঝে ইতিবাচক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলায় মহানগর ২১নং ওয়ার্ড ১-০গোলে ১৭নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও ষাঁড় গরু জয় লাভ করে। শুভ ম্যান অব দ্যা ম্যাচের শেরোপা লাভ করে আপন।